১. Bonik AI কী বিক্রি করে
Bonik AI একটি ডিজিটাল সাবস্ক্রিপশন সার্ভিস। bonikai.app ওয়েবসাইট থেকে (bKash, Nagad, ব্যাংক বা কার্ডে — SSLCOMMERZ বা EPS গেটওয়ে দিয়ে, দুটোই Bangladesh Bank লাইসেন্সপ্রাপ্ত) প্ল্যান কিনলে আপনি সাথে সাথে একটি রিডিম কোড পান (অথবা আপনার অ্যাকাউন্টে প্ল্যানটি সরাসরি চালু হয়ে যায়)। গেটওয়ের জানানো টাকার পরিমাণ অর্ডারের সাথে না মিললে, বা গেটওয়ে পেমেন্টটি যাচাইয়ের জন্য চিহ্নিত করলে, আমরা হাতে মিলিয়ে দেখে তারপর চালু করি — সাধারণত কয়েক ঘণ্টায়, সর্বোচ্চ ২৪ ঘণ্টায়; আপনাকে ইমেইলে জানানো হয়, আর ২৪ ঘণ্টায় মিলিয়ে না পারলে পুরো টাকা ফেরত। যেহেতু এটি ডিজিটাল পণ্য এবং ডেলিভারি তাৎক্ষণিক, রিফান্ডের নিয়মগুলো নিচের মতো।
প্রতিটা কেনাকাটার জন্য একটা ইউনিক নম্বরের ইনভয়েস তৈরি হয় — পেমেন্টের ইমেইলে লিংক থাকে, আর bonikai.app/invoice/<নম্বর> লিংকে যেকোনো সময় দেখতে পারবেন। দামে VAT ধরা নেই। VAT লাগলে ক্রেতা আলাদা করে দেবেন।
২. যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন
- পেমেন্ট সফল হয়েছে কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে রিডিম কোড পাননি এবং প্ল্যানও চালু হয়নি
- একই অর্ডারে ভুলে দুইবার পেমেন্ট হয়ে গেছে (ডাবল চার্জ)
- যে পরিমাণ দেখানো হয়েছিল তার চেয়ে বেশি টাকা কাটা হয়েছে
- টাকা কাটা হয়েছে কিন্তু পেমেন্ট গেটওয়েতে লেনদেনটি ব্যর্থ/বাতিল দেখাচ্ছে
এসব ক্ষেত্রে পুরো টাকা ফেরত দেওয়া হয়, অথবা আপনি চাইলে সমপরিমাণ নতুন কোড।
৩. যেসব ক্ষেত্রে রিফান্ড হয় না
- রিডিম কোড একবার ব্যবহার (Redeem) হয়ে গেলে — প্ল্যান তখন চালু হয়ে গেছে
- প্ল্যান চালু হওয়ার পর মত বদলালে বা ভুল প্ল্যান কিনলে (চালুর আগে জানালে আমরা প্ল্যান বদলে দেওয়ার চেষ্টা করি)
- প্ল্যানের মেয়াদের আংশিক ব্যবহারের পর বাকি সময়ের জন্য
- Google Play থেকে কেনা সাবস্ক্রিপশন — সেগুলোর রিফান্ড Google Play-এর নিজস্ব নীতিমালা অনুযায়ী হয়
- মেয়াদ শেষ হয়ে যাওয়া ক্রেডিট — নিচের ৪ নম্বর অংশ দেখুন
- অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্যান হলে — তখন বাকি AI ক্রেডিট, বাকি ইউসেজ লিমিট, প্ল্যানের বাকি সময় বা আগে দেওয়া কোনো টাকাই ফেরত দেওয়া হয় না
৪. ক্রেডিটের মেয়াদ (৯০ দিন)
Bonik AI-এর সব ক্রেডিট (AI Sales Message আর Pay as you go ক্রেডিট) শেষবার ক্রেডিট কেনার দিন থেকে ৯০ দিন চলে। প্ল্যান চালু থাকুক বা না থাকুক, এই ৯০ দিন গোনা চলতে থাকে।
- মেয়াদ শেষ হওয়ার আগে যেকোনো ক্রেডিট কিনলে আগের বাকি ক্রেডিটসহ পুরো ব্যালেন্সের মেয়াদ নতুন কেনার দিন থেকে আবার ৯০ দিন হয়ে যায়
- মেয়াদ শেষ হলে বাকি ক্রেডিট অ্যাকাউন্ট থেকে চলে যায়। সেগুলো আর ফেরত আনা বা রিফান্ড করা যায় না
- এই নিয়ম চালুর আগে কেনা ক্রেডিটের ৯০ দিন গোনা শুরু হবে নিয়ম চালুর দিন থেকে
- মেয়াদ শেষ হওয়ার ৭ দিন আর ১ দিন আগে অ্যাপ নোটিফিকেশন, Telegram (কানেক্ট করা থাকলে) আর ইমেইলে মনে করিয়ে দেওয়া হয়
৫. কীভাবে রিফান্ডের আবেদন করবেন
পেমেন্টের ৭ দিনের মধ্যে নিচের যেকোনো মাধ্যমে যোগাযোগ করুন — সাথে পেমেন্টের তারিখ, পরিমাণ ও ট্রানজেকশন আইডি বা ইনভয়েস নম্বর (বা পেমেন্ট পেজের লিংক) দিন:
- WhatsApp: 01581747437
- ইমেইল: [email protected]
৬. টাকা ফেরতের সময় ও মাধ্যম
আবেদন যাচাই হওয়ার পর অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমেই (bKash/Nagad/কার্ড ইত্যাদি) ফেরত পাঠানো হয়। সাধারণত ৭–১০ কর্মদিবসের মধ্যে টাকা পৌঁছে যায় — ব্যাংক/কার্ডের ক্ষেত্রে ব্যাংকভেদে আরও কিছুদিন লাগতে পারে। আমাদের অনলাইন পেমেন্ট প্রসেস করে SSLCOMMERZ বা EPS — দুটোই Bangladesh Bank লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়ে।
৭. প্রশ্ন থাকলে
যেকোনো পেমেন্ট-সংক্রান্ত সমস্যায় আগে আমাদের জানান — বেশিরভাগ সমস্যা আমরা কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান করে দিই। Contact পেজ থেকেও যোগাযোগ করতে পারেন।